Explanation: বিশ্লেষণী গ্রুপ II -এর অন্তর্ভুক্ত ধাতব আয়নসমূহের লবণের অম্লীয় (HCI যুক্ত) দ্রবণে (H_{2}S) গ্যাস চালনা করলে বিভিন্ন বর্ণের সালফাইড অধঃক্ষিপ্ত হয়। এর মধ্যে PbS, (Bi_{2}S_{3}), CuS ও HgS কালো; CdS, (As_{2}S_{3}) ও (SnS_{2}) হলুদ; SnS বাদামী এবং (Sb_{2}S_{3}) এর কমলা বর্ণের অধঃক্ষেপ পাওয়া যায়।