Explanation: বিভিন্ন উৎস থেকে (Cr^{3+}) ও (Cr^{6+}) পানি-বাহিত হয়ে শরীরে প্রবেশ করে। ইস্পাত উৎপাদনে, ক্রোমপ্লেট তৈরিতে, টেক্সটাইল শিল্পে মরডান্ট হিসেবে ব্যবহৃত (Cr_{2}(SO_{4})_{3},) চামড়ার ট্যানিন প্রক্রিয়ায় সৃষ্ট (Cr^{3+}) বর্জ্য, রং বার্নিশ ও পোরসেলিন শিল্পে (Cr_{2}(SO_{4})_{3},) বিস্ফোরক, সার উৎপাদন এবং কাঠ সংরক্ষণে ক্রোমিয়াম এর ব্যবহার দেখা যায়। কাঠের আসবাবপত্র আকর্ষণীয় করার জন্য বিভিন্ন রং যেমন কাঁঠালী বর্ণ (Cr_{2}(CrO_{4})_{3}) ও মেহগনি রং (CuCr_{2}O_{7}) ব্যাপকভাবে ব্যবহৃত হয়।