নিম্নের কোনটি Cycas এর অর্থনৈতিক গুরুত্ব?
Explanation: Cycas অর্থনৈতিক গুরুত্ব: Cycas -কে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে প্রায় সব বাগানেই লাগানো হয়। সুন্দর মাদুর তৈরি ও ফুলের ডালি সাজাতেও Cycas-এর কচি পাতা ব্যবহৃত হয়ে থাকে। Cycas circinalis -এর স্ফীতকন্দ ও বীজ হতে এরারুট (বার্লি) প্রস্তুত করা হয়। Cycas revoluta – এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। Cycas pectinata উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়।