k₁ = 2 Nm-1 এবং k₂ = 6 Nm-1 বল ধ্রুবক বিশিষ্ট দুইটি স্প্রিং এর প্রত্যেকটির দৈর্ঘ্য 0.2 m। স্প্রিংদ্বয়কে ব্লকের দুই প্রান্তের সাথে যুক্ত করে স্প্রিংদ্বয়ের অপর দুই প্রান্তকে তাদের আদি অবস্থান হতে 0.1 m দূরে দুটি পিন এর সাথে সংযুক্ত করা হলো। (i) নতুন সাম্যাবস্থায় স্প্রিংদ্বয়ের দৈর্ঘ্য কত? (ii) ব্লকটিকে সামান্য টেনে ছেড়ে দিলে দোলনকাল কত হবে? [m= 0.1 kg]