লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
অথবা
আপনার পছন্দের থিম বেছে নিন।
আমিত্বকে বলি দিয়ে স্বার্থ ত্যাগ করো যদি,
পরের হিতের জন্য ভাব যদি নিরবধি!
নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,
মুছালে পরের অশ্রু-ঘুচালে পরের ব্যথা!
আপনাকে বিলাইয়া দীনদুঃখীদের মাঝে,
বিদূরিলে পর দুঃখ সকালে-বিকালে-সাঁঝে!
তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি,
যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি!
কবিতাংশটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটিকে ইঙ্গিত করেছে? বিশ্লেষণ করো।
