Explanation: QB-89; কর্মপ্রক্রিয়া অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়। ১) প্রোটোডার্ম (Protoderm) : এটি হতে উদ্ভিদ দেহের মূল, কান্ড ও এদের শাখা-প্রশাখার ত্বক সৃষ্টি হয়। ২) প্রোক্যাম্বিয়াম (Procambium) : এটি হতে ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি হয়। ৩) গ্রাউন্ড মেরিস্টেম (Ground Meristem) : এই স্থান হতে উদ্ভিদ দেহের মূলভিত্তি তথা কর্টেক্স, মজ্জা ও মজ্জা রশ্মি সৃষ্টি হয়।