Explanation: পত্ররন্ধ্র খোলা ও বন্ধকরণ রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে, তবে পাথরকুচি গোত্রের উদ্ভিদে রাতে পত্ররন্ধ্র খোলা থাকে এবং দিনে বন্ধ থাকে। উদ্ভিদের সবুজ বায়বীয় অংশে বিশেষ করে পাতা, কচি কাণ্ড, বৃতি এবং কখনো ফুলের পাপড়িতেও পত্ররন্ধ্র থাকে।