‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Explanation: • সংস্কৃত 'ণক' প্রত্যয়যোগে গায়ক শব্দটি গঠিত।
- ‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়- 'গৈ + ণক'
- এটি সংস্কৃত কৃৎ প্রত্যয়ের উদাহরণ।
এরূপভাবে,
- √ পঠ্ + ণক = পাঠক
- √ নী + ণক > নৈ + অক = নায়ক
- √ গৈ + ণক = গায়ক
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।