তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায়?
সঠিক উত্তরঃ
A.
ব্রাহ্মণবাড়িয়া
Explanation: - বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
- এই গ্যাসক্ষেত্রটি ১৯৬২ সালে আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি।
- ৬৪ বর্গকিলোমিটার ব্যাপী বিস্তৃত এই গ্যাসক্ষেত্রটির ভূগঠন গম্বুজাকৃতির।
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- ১৯৯৮ সালে ইউনোক্যাল এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে।
তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১; বাংলাপিডিয়া।