অস্থিকোষ কোথায় অবস্থান করে?
Explanation: Az-286; নিরেট অস্থির ম্যাট্রিক্স কতকগুলো (৫-১৫টি) স্বরে সাজানো, স্বরগুলোকে ল্যামেলি বলে। ল্যামেলায় (একবচন) ল্যাকুনা নামে কতকগুলো ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়। অস্থিকোষ ল্যাকুনার মধ্যে অবস্থান করে। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে কতকগুলো নালিকা বেরোয়। এদের ক্যানালিকুলি বলে। আর অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পরের আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে। এসব নালিকে বলে ভক-ম্যানস ক্যানাল।