’আশীবিষ’ কোন সমাসের উদাহরণ ?
সঠিক উত্তরঃ
A.
বহুব্রীহি সমাস
Explanation: ’আশীবিষ’ বহুব্রীহি সমাসের উদাহরণ।
বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
-যেমন: আশীতে বিষ যার = আশীবিষ।
- 'আশীবিষ' ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।
ব্যাধিকরণ বহুব্রীহি সমাস:
পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হলে বা কখনো কখনো ক্রিয়াবিশেষ্য হলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
যেমন: গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।
- আশীতে বিষ যার = আশীবিষ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী