Explanation: কার্নো চক্র প্রত্যাগামী চক্র, কারণ –
১। পিস্টন ও সিলিন্ডারের মধ্যে কোনো ঘর্ষণ নেই।
২। কার্যকরী পদার্থের উপর প্রযুক্ত প্রক্রিয়াগুলো খুব ধীরে ধীরে সংঘটিত হয়।
৩। পিস্টন ও সিলিন্ডার নির্মাণে আদর্শ তাপ নিরোধক বা অন্তরক ও আদর্শ তাপ পরিবাহী ব্যবহার করা হয়।
৪। তাপ উৎস ও তাপ গ্রাহকের উপাদান অতি উচ্চ তাপগ্রাহিতাযুক্ত করা হয়। যেন সমোষ্ণ প্রক্রিয়াগুলি স্থির তাপমাত্রায় সংঘটিত হয়।