Explanation: ‘জীবনঢুলী’ প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেলের পরিচালনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র। তার নির্মিত অন্যান্য চলচ্চিত্র হলো- ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পাড়ে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রাবেয়া’ ইত্যাদি। কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা ‘হুলিয়া’ অবলম্বনে তিনি নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হুলিয়া’।