Explanation: ‘জাতীয় স্মৃতিসৌধ বা সম্মিলিত প্রয়াস’ ঢাকা জেলার সাভারের নবীনগরে অবস্থিত। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের ৭টি ফলক রয়েছে। এই ৭টি ফলক স্বাধীনতা আন্দোলনের সাতটি ভিন্ন পর্যায় নির্দেশ করে। পর্যায়গুলো হলো: ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।