(৬ঘ)প্রশ্ন-৩৩কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয় ?
সঠিক উত্তরঃ
B.
দূর দৃষ্টি
Explanation: ক্ষীণ দৃষ্টি ত্রুটিঃ- কাছের বস্তু স্পষ্ট দেখে কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না।
- চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে এ ত্রুটি হয়।
- অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এ ত্রুটি ঘটে।
- এ ত্রুটি দূর করতে অবতল লেন্স ব্যবহার করতে হয়।
দীর্ঘ দৃষ্টি ত্রুটিঃ- দূরের বস্তু স্পষ্ট দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না।
- চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে বা ফোকাস দূরত্ব বেড়ে গেলে এ ত্রুটি হয়।
- অক্ষি গোলকের ব্যাসার্ধ কমে গেলে এ ত্রুটি ঘটে।
- এ ত্রুটি দূর করতে উত্তল লেন্স ব্যবহার করতে হয়।