রিপনঃ বাবা, তোমাকে আজ বলতে হবে রিহা কে? কেন তুমি তোমার সম্পত্তির এক তৃতীয়াংশ রিহার নামে লিখে দিয়েছ? বাবাঃ (কিছুক্ষণ নিশ্চুপ। তারপর কেশে গলা পরিষ্কার করে ধীরে ধীরে বলতে শুরু করেন) সঙ্গত কারণে রিহার পরিচয় এতদিন তোমার কাছে গোপন রাখা হয়েছিল। আজ থেকে কুড়ি বছর আগে আমার পিতা গফুর শেঠেরর মেজো কন্যা হালিমা খাতুনের স্বামী সোলায়মান মিয়ার একমাত্র শ্যালক গোপনে বিবাহ করেন। সেই দ্বিতীয় স্ত্রীর একমাত্র কন্যার নাম রিহা।-রিহা রিপনের কে হয়?