Explanation: রাসায়নিকভাবে আধুনিক উন্নত সিরামিক বস্তু হলো অজৈব অক্সাইড (যেমন: BeO, \(Al_{2}O_{3}\), \(SiO_{2}\)), সিলিকন নাইট্রাইড \((Si_{3}N_{4})\), বোরন কার্বাইড \((B_{4}C)\) ও সিলিকন কার্বাইড (SiC) এর দানাদার অথবা অদানাদার যৌগ। সিরামিক তাপ কুপরিবাহী হওয়ায় শিল্পক্ষেত্রে ফার্নেস তৈরিতে এবং বৈদ্যুতিক ইনস্যুলেটর রূপে সিরামিক ব্যবহৃত হয়।