Explanation: তাহারেই পড়ে মনে ।। সুফিয়া কামাল
- “হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
- বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”
- কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-
- “দক্ষিণ দুয়ার গেছে খুলি?
- বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
- দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?
- “এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ
- এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”