“ভুষণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Explanation: - “ভুষণ্ডির কাক' বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী ব্যক্তি।
যেমন- কবর কবিতায় বৃদ্ধ দাদু পরিবারের সবাইকে হারিয়ে ভুষণ্ডির কাকের মত বেঁচে আছে।
এছাড়াও-
• ভিটায় ঘুঘু চরানো – সর্বস্বান্ত করা।
• ভাঁড়ে মা ভবানী – ভাণ্ডার শূন্য।
• বাপের ঠাকুর – শ্রদ্ধেয় ব্যক্তি।
• ভস্মে ঘি ঢালা – অপাত্রে দান করা।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।