Explanation: প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতাগুণ হারিয়ে থাকে। যেমন: সকল শিক্ষকগণ আজ উপস্থিত। এ বাক্যে ‘সকল’ এবং ‘গণ’ বহুবচনবাচক শব্দের অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে। বাক্যটির সঠিক রূপ- সকল শিক্ষক আজ উপস্থিত। শিক্ষকগণ আজ উপস্থিত।