Explanation: Az-198; এপিকার্ডিয়াম → যোজক টিস্যু নির্মিত হৃৎপ্রাচীরের সর্ববহিঃস্থ স্তর। এ স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে।
মায়োকার্ডিয়াম → কার্ডিয়াক পেশি নির্মিত হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর। এ স্তরের পেশি দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপিন্ড সংকোচন- প্রসারণে সাহায্য করে।
এন্ডোকার্ডিয়াম → যোজক টিস্যু নির্মিত হৃৎপ্রাচীরের অন্তঃস্থ স্তর। এটি হৃৎপিন্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপটিকাসমূহ ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃৎপিন্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়।