টিউটোরিয়াল / গাইডলাইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড
Google Play
GET IT ON Google Play
StudyClub - স্মার্ট স্টাডি প্ল্যাটফর্ম
মেনু
Self Tracker
Messenger
Question Bank
Study User Report
Session Report
To do list Report
Study Leaderboard
Screen Time Leaderboard
Public Dashboard
Quiz Creator
Quiz Leaderboard
হোম
Profile
About
Tutorials
থিম নির্বাচন

আপনার পছন্দের থিম বেছে নিন।

C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদ এর মধ্যে ৫টি পার্থক্য লিখ। ২.৫

A.
B.
C.
D.
Explanation: পার্থক্যের বিষয় → C3 উদ্ভিদ → C4 উদ্ভিদ
১। তাপমাত্রা → উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম নয় → উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম।
২। ক্রাঞ্জ অ্যানাটমি → পাতার বান্ডলসীথকে ঘিরে মেসোফিল কোষের কোনো পৃথক স্তর থাকে না → পাতার বান্ডলসীথকে ঘিরে অরীয়ভাবে সজ্জিত মেসোফিল কোষের ঘন স্তর বিদ্যমান (ক্রাঞ্জ অ্যানাটমি)
৩। ক্লোরোপ্লাস্টের প্রকার → গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট একই রকম → গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট দুই রকম: (i) গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং (ii) গ্রানাবিহীন বান্ডলসীথ ক্লোরোপ্লাস্ট।
৪। CO2 এর ঘনত্ব → সালোকসংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে CO2 এর ঘনত্ব কমপক্ষে ৫০ ppm (parts per million) প্রয়োজন (৫০-১৫০ ppm) → সালোকসংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে CO2 এর ঘনত্ব কমপক্ষে ০.১০ ppm প্রয়োজন (০.১০-১০ ppm।
৫। বিক্রিয়া → মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং ক্যালভিন চক্র সম্পন্ন হয়। → মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং বান্ডলসীথ কোষে CO2 সৃষ্টি ও ক্যালভিন চক্র সম্পন্ন হয়।
৬। উৎপত্তি → মনে করা হয় বেশির ভাগ C3 উদ্ভিদ অপেক্ষাকৃত শীতপ্রধান অঞ্চলে উৎপত্তি লাভ করেছে → মনে করা হয় বেশির ভাগ C4 উদ্ভিদ উষ্ণমণ্ডলে উৎপত্তি লাভ করেছে। 
৭। সালোকসংশ্লেষণ হার → এসব উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার কম → এসব উদ্ভিদের সালোকসংশ্লেষণ হার বেশি।
৮। O2 এর উপস্থিতি → স্বাভাবিক পরিমাণের চেয়ে 1% বেশি অক্সিজেনের উপস্থিতি সালোকসংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয় → অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতি সালোকসংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয় না।
৯। উদাহরণ → ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠালসহ ৮৫% উদ্ভিদ → গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস ইত্যাদি। 
নম্বর বণ্টন:
C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদ এর মধ্যে ৫টি পার্থক্য লেখার জন্য (০.৫×৫) = ২.৫ নম্বর।