বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
সঠিক উত্তরঃ
C.
তৈরি পোশাক
Explanation: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২২ অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় আসে তৈরি পোশাক ও নীটওয়্যার থেকে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ শিল্পজাত পণ্যের রপ্তানি আয় ৩২৪৩৭ (মিলিয়ন মার্কিন ডলার) যা মোট রপ্তানির ৯৫.৮৫%। শিল্পজাত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় নীটওয়্যার ও তৈরিপোশাক (ওভেন) হতে। এই দুটি শিল্পখাত হতে ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় ২৭৪৯৭ মার্কিন ডলার) যা মোট রপ্তানি আয়ের ৮২.২৫%।