Explanation: তরল ব্যবহার করে ওজন মাপার এক নতুন যন্ত্র এবং সরল দোলক বা পেন্ডুলামের সূত্র আবিষ্কার করার জন্য গ্যালিলিও এর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁর প্রথম সূত্র – সরল দোলকের দোলনকাল তার বিস্তারের উপর নির্ভর করে না, দোলকটি বেশি বা কম জোরে দুলুক না কেন, একটি পূর্ণ দোলনের জন্য একই সময় লাগে। পরে তিনি দোলনের আরো দুটি সূত্র আবিষ্কার করেন। পরবর্তীকালে গ্যালিলিওর আবিষ্কারের ও মতামতের উপর ভিত্তি করে যান্ত্রিক ঘড়ি তৈরি করেন হল্যান্ডের বিখ্যাত বিজ্ঞানী হাইজেন্স।