গাছে উঠতে পটু যে- এক কথায় কী বলে?
Explanation: গাছে উঠতে পটু যে- এক কথায় বলে = গেছো
গেছো (বিশেষণ)
- বাংলা শব্দ
অর্থ:
- গাছসংক্রান্ত
- গাছে গাছে থাকে এমন,
- গাছে চড়তে ভালোবাসে এমন।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
গাছসংক্রান্ত কিছু এক কথায় প্রকাশ -
ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।