প্রোটিন সঞ্চয়ী লিউকোপ্লাস্টকে বলে-
সঠিক উত্তরঃ
B.
অ্যালিউরোপ্লাস্ট
Explanation: অ্যামাইলোপ্লাস্ট (Amyloplast): স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যামাইলোপ্লাস্ট বলা হয়। ইলায়োপ্লাস্ট (Elaioplast): চর্বিজাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে ইলায়োপ্লাস্ট বলা হয়। কোনো কোনো উদ্ভিদে এরা ফ্যাটি এসিড ও অ্যামিনো এসিড সঞ্চয় করে। অ্যালিউরোপ্লাস্ট (Aleuroplast): প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট বলা হয়।