ঢাকাতে ২৪ মে দুপুর ১২টার সময় লন্ডনে সময় হবে-
সঠিক উত্তরঃ
C.
২৪ মে সকাল ৬টা
Explanation: যুক্তরাজ্যের লন্ডন শহরের অদূরে অবস্থিত গ্রিনিচের (০° দ্রাঘিমার) স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়। বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। প্রতি ১ ডিগ্রির জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট। অতএব ৯০° x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা। তাই ঢাকাতে ২৪ মে দুপুর ১২ টার সময় লন্ডনে সময় হবে ২৪ মে সকাল ৬ টা।