Explanation: নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলি দ্রাবকে কোন পদার্থের 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। এক লিটার দ্রাবকে এক মোল দ্রব্য দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা 1 mol / L বা 1M হয়। যেহেতু মোলার দ্রবণের নিদিষ্ট আয়তনে দ্রব্যের পরিমাণ নির্দিষ্ট বা জানা থাকে সেহেতু মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ।