চিত্রে A ও B বিন্দুতে দুটি 0.26 kg ভরের সুষম গোলক স্থাপিত। A ও B বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব 16 cm; A ও B হতে 10 cm দূরে P বিন্দুতে 0.01 kg ভরের একটি বিন্দু বস্তুকে স্থির অবস্থা হতে ছেড়ে দিলে শুধুমাত্র A ও B বিন্দুতে স্থাপিত ভরের আকর্ষণের কারণে যে ত্বরণে গতিশীল হবে তা নির্ণয় কর।