কোন দেশের সংবিধান অলিখিত?
Explanation: বৃটেনের সংবিধান অলিখিত।
সংবিধান:
- লিখিত সংবিধান : লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে। যেমন : বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশের সংবিধান লিখিত সংবিধান।
- অলিখিত সংবিধান : অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না। যেমন :যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব ও ইসরায়েল প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।
উৎস: পৌরনীতি ও সুশাসন-একাদশ দ্বাদশ শ্রেণি।