ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
A. আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
B. একদা ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
C. চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
D. প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
সঠিক উত্তরঃ
C.
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
Explanation: যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার।
যথা-
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে।
- ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ বলা হয়।
যেমন-
সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।
কান্নায় শোক মন্দীভূত হয়।
অনুরূপভাবে,
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।