টিউটোরিয়াল / গাইডলাইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড
Google Play
GET IT ON Google Play
StudyClub - স্মার্ট স্টাডি প্ল্যাটফর্ম
মেনু
Self Tracker
Messenger
Question Bank
Study User Report
Session Report
To do list Report
Study Leaderboard
Screen Time Leaderboard
Public Dashboard
Quiz Creator
Quiz Leaderboard
হোম
Profile
About
Tutorials
থিম নির্বাচন

আপনার পছন্দের থিম বেছে নিন।

সারাদিনের কার্যক্রম (ডেইলি অ্যাক্টিভিটিজ)

studyclubd.com-এ প্রতিদিন তোমার কার্যক্রম কেমন হবে, তা একদম সিম্পলভাবে নিচে বুঝিয়ে দেওয়া হলো।

কীভাবে কাজগুলো করবে?

১. টুডু লিস্ট সাবমিট (সকাল ৫টা - ১০টা)

সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে তোমাকে অ্যাপে টুডু লিস্ট সাবমিট করতে হবে। সকাল ৫টা থেকে সকাল ১০টার মধ্যে টুডু লিস্ট সাবমিট করার অপশন অটোমেটিক্যালি চালু থাকবে। অ্যাপের ভেতর 'Task Submit' অপশনে গিয়ে তোমার সারাদিনের কাজের তালিকা (ছবি বা টেক্সট) দিয়ে সাবমিট করলেই সেটি জমা হয়ে যাবে এবং তুমি একটি টিক চিহ্ন (✔) দেখতে পাবে।

২. স্টাডি ট্র্যাকিং শুরু

টুডু লিস্ট দেওয়ার পর তুমি যে সাবজেক্ট পড়তে বসবে, অ্যাপ থেকে সেই সাবজেক্টটি অন করে পড়াশোনা শুরু করে দেবে। অ্যাপ টিউটোরিয়ালে এ বিষয়ে আরও বিস্তারিত দেখানো আছে।

৩. কমপ্লিটেড টুডু লিস্ট (রাত ৯টা - ২টা)

রাতের বেলা (রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত) অপশনটি অটোমেটিক্যালি 'Completed Task'-এ পরিবর্তিত হয়ে যাবে। তখন সারাদিন তুমি যা যা পড়েছো, সেগুলোর ছবি তুলে বা লিখে সাবমিট করে দেবে।
*(iOS বা পিসি ইউজারদের জন্য ওয়েবসাইট থেকে সাবমিট করার ব্যবস্থা আছে।)*

৪. পুরস্কার ও মেন্টরশিপ

মেন্টররা যদি তোমাকে পুরস্কারের জন্য মনোনীত করে, তবে তারা অ্যাপ, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করবে। তখন তোমাকে প্রমাণ (Evidence) হিসেবে তোমার পড়াশোনার ছবি বা নোটস পাঠাতে হবে। কয়েকজনের সাথে তুলনা করেই যোগ্য ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।

"আমরা তোমার পড়াশোনার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আমাদের সিস্টেমটি ভালো লাগলে তোমার সিনিয়র, জুনিয়র বা ব্যাচমেটদের সাথে শেয়ার করো এবং আমাদের আরও বড় হতে সাহায্য করো। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে!"