টিউটোরিয়াল / গাইডলাইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড
Google Play
GET IT ON Google Play
StudyClub - স্মার্ট স্টাডি প্ল্যাটফর্ম
মেনু
Self Tracker
Messenger
Question Bank
Study User Report
Session Report
To do list Report
Study Leaderboard
Screen Time Leaderboard
Public Dashboard
Quiz Creator
Quiz Leaderboard
হোম
Profile
About
Tutorials
থিম নির্বাচন

আপনার পছন্দের থিম বেছে নিন।

টুডু লিস্ট বানানোর নিয়ম (To-Do List)

একটি পারফেক্ট টুডু লিস্ট কীভাবে বানাতে হয় এবং এটি কীভাবে আপনার পড়াশোনা ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তার সম্পূর্ণ গাইডলাইন।

টুডু লিস্ট কেন গুরুত্বপূর্ণ?
টুডু লিস্ট তৈরি করতে প্রতিদিন আপনার মাত্র ৪-৫ মিনিট সময় লাগবে, কিন্তু এই ছোট্ট ইনভেস্টমেন্ট আপনার সারাদিনের ১৪৪০ মিনিটকে গুছিয়ে দেবে। এটি শুধুমাত্র আপনার একাডেমিক লাইফ নয়, বরং সোশ্যাল লাইফ, মেন্টাল হেলথ এবং সামগ্রিক শান্তির জন্য অত্যন্ত কার্যকরী।

টুডু লিস্টের সুবিধাসমূহ

টেনশন ফ্রি দিন: সারাদিন কী পড়বেন বা কী করবেন, সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়।

ব্রেইন ট্রিগার: আপনাকে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে উইল পাওয়ার (Will Power) প্রদান করে।

হ্যাবিট ট্র্যাকিং: আপনি ৭ দিন বা ১ মাস আগে কেমন ছিলেন এবং বর্তমানে কতটা উন্নতি করেছেন তা পরিমাপ করা যায়।

ভুল সংশোধন: নিজের ভুলগুলো ধরতে পারা যায় এবং মনের বিরুদ্ধে গিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।

টুডু লিস্টে কী কী থাকতে হবে?

একটি শক্ত মলাটের ডায়রি বা খাতায় আপনার টুডু লিস্ট বানাবেন। খাতায় নিচের বিষয়গুলো পর্যায়ক্রমে উল্লেখ থাকতে হবে:

১. টুডু লিস্ট নাম্বার ও তারিখ

খাতার একদম ওপরে আজকের তারিখ এবং এটি আপনার কত নাম্বার টুডু লিস্ট তা লিখতে হবে।

২. স্টাডি সেকশন (Study Section)

এই অংশে আপনার সারাদিনের পড়াশোনাকে ৪টি ভাগে ভাগ করে লিখতে হবে (গুরুত্ব অনুযায়ী):

  • প্র্যাকটিস (Practice): সবচেয়ে গুরুত্বপূর্ণ! আজকে কোন কোন টপিক প্র্যাকটিস করবেন বা এক্সাম দেবেন।
  • রিভিশন (Revision): কোন অধ্যায়গুলো আজ রিভিশন দেবেন।
  • সেলফ স্টাডি (Self Study): নিজে নিজে নতুন কী কী পড়বেন।
  • ক্লাস বা টিউশন: কোথায় কতক্ষণ ক্লাস করবেন। (শুধু ক্লাস করলেই হবে না, সেলফ স্টাডি ও প্র্যাকটিসে বেশি জোর দিতে হবে)।

৩. স্টাডি ও স্ক্রিন টাইম টার্গেট

আজকে কত ঘণ্টা পড়ার টার্গেট এবং মোবাইল স্ক্রিন টাইম কতক্ষণ রাখবেন, তা লিখে রাখবেন। দিনশেষে কতটুকু অর্জন করতে পেরেছেন (Actual) তা মিলিয়ে দেখবেন।

৪. টেনশন টাইম (Tension Time)

সারাদিনে ১০ থেকে ৩০ মিনিট (সকাল ১০টা থেকে মাগরিবের আগে) একটি নির্দিষ্ট সময় শুধু নিজেকে নিয়ে ভাবার জন্য রাখবেন। এই সময়ে ফোন বা অন্য কেউ থাকবে না। যাবতীয় যত দুশ্চিন্তা সব এই সময়ে করবেন। এর ফলে পড়ার সময় আপনার আর বাড়তি টেনশন হবে না।

৫. একটি ভালো কাজ

শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ (যেমন: রাস্তা থেকে পাথর সরানো, কাউকে সাহায্য করা) করবেন এবং তা টুডু লিস্টে লিখে রাখবেন।

৬. সেলফ রিওয়ার্ড (Self Reward)

টুডু লিস্টের কাজগুলো ১০০% সম্পন্ন করতে পারলে নিজেকে কী উপহার দেবেন (যেমন: চকলেট, এক কাপ চা বা নতুন ড্রেস), তা আগে থেকে ঠিক করে রাখবেন। এতে কাজ শেষ করার তাগিদ বাড়বে।

৭. কমপ্লিটেড পারসেন্টেজ ও না পারার কারণ

অধ্যায়ের গুরুত্ব অনুযায়ী পারসেন্টেজ হিসাব করে দিনশেষে আপনি কত % টার্গেট পূরণ করতে পারলেন, তা লিখবেন। যদি ১০০% পূরণ না হয়, তবে 'না পারার কারণ' অবশ্যই ডায়েরির নিচে লিখে রাখতে হবে।

৮. নামাজ বা প্রার্থনা

এর কোনো সিরিয়াল নেই, কারণ এটি সবচেয়ে আগে। আত্মিক শান্তির জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ বা নিজ নিজ ধর্মের প্রার্থনা অবশ্যই সম্পন্ন করবেন।

"এই টুডু লিস্ট সাইন্টিফিক্যালি প্রমাণিত এবং আমাদের হাজারো স্টুডেন্ট এটি থেকে উপকৃত হয়েছে। এটি সঠিকভাবে ফলো করলে আপনি আপনার জীবনকে সম্পূর্ণ গুছিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার এই সুন্দর জার্নিতে StudyClubBD সব সময় আপনার পাশে আছে।"