লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
আপনার পছন্দের থিম বেছে নিন।
আমরা চাই আপনি সব থেকে বেশি প্রোডাক্টিভ থাকুন এবং আপনার সর্বোচ্চ পরিশ্রম করুন। কিন্তু লিডারবোর্ডের স্বচ্ছতা বজায় রাখতে আমাদের কিছু নিয়ম রয়েছে। যেসব কারণে আপনার পড়াশোনা করা সত্ত্বেও লিডারবোর্ডে নাম আসবে না, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
আমরা আপনাকে পড়াশোনায় বাধ্য করব, যাতে আপনি সব থেকে বেশি প্রোডাক্টিভ হতে পারেন। পরিশ্রম + প্রোডাক্টিভিটি = বুম! এই দুটি বিষয় একসাথে হলে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না।
প্রতিদিন সকাল ৫টা থেকে সকাল ১০টার মধ্যে আপনাকে আবশ্যিকভাবে টুডু লিস্ট জমা দিতে হবে। যদি আপনি এই সময়ের মধ্যে টুডু লিস্ট জমা না দেন, তবে সারাদিন আপনি যত ঘণ্টাই পড়ুন না কেন, আপনার নাম লিডারবোর্ডে আসবে না। এটি স্টুডেন্টদের ডিসিপ্লিন বজায় রাখার একটি অন্যতম পরীক্ষিত উপায়।
আপনি যদি ভাবেন যে টাইমার অন করে ঘুমিয়ে পড়বেন, খেলতে যাবেন বা অন্য কোনো কাজ করবেন এবং লিডারবোর্ডে সময় বাড়বে, তবে আপনি ভুল করছেন। অনৈতিকভাবে সময় বাড়ানোর চেষ্টা করলে আমাদের সিস্টেম তা ধরে ফেলবে এবং আপনাকে লিডারবোর্ড থেকে বাদ দেওয়া হবে।
মানুষের ব্রেইন একটানা দীর্ঘক্ষণ ফোকাস ধরে রাখতে পারে না। একটানা ১২০ মিনিট বা ২ ঘণ্টা পড়ার পর ব্রেইনের ধারণক্ষমতা কমে যায় এবং সেই পড়া আনপ্রোডাক্টিভ হয়ে যায়। তাই আমাদের একটি ট্রিকস রয়েছে:
"এই নিয়মগুলো শুধু আপনাকে আটকে রাখার জন্য নয়, বরং আপনাকে সঠিক ট্র্যাকে রাখার জন্য। এই বিষয়গুলো মেনে চলুন, আপনি নিজেই নিজের উন্নতি দেখে 'আলহামদুলিল্লাহ' এবং 'মাশাআল্লাহ' বলতে বাধ্য হবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে বিজয়ে!"