টিউটোরিয়াল / গাইডলাইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড
Google Play
GET IT ON Google Play
StudyClub - স্মার্ট স্টাডি প্ল্যাটফর্ম
মেনু
Self Tracker
Messenger
Question Bank
Study User Report
Session Report
To do list Report
Study Leaderboard
Screen Time Leaderboard
Public Dashboard
Quiz Creator
Quiz Leaderboard
হোম
Profile
About
Tutorials
থিম নির্বাচন

আপনার পছন্দের থিম বেছে নিন।

শাস্তি ও জরিমানার নিয়মাবলি

যেহেতু আমাদের কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে, তাই শৃঙ্খলার স্বার্থে আমাদের অত্যন্ত স্ট্রিক্ট থাকতে হয়। যেসব কারণে আপনার অ্যাকাউন্ট ব্লক বা জরিমানা হতে পারে, তা নিচে উল্লেখ করা হলো।

আমাদের স্ট্রিক্ট হওয়ার কারণ:
আমরা আপনাকে বড় ভাই বা বোনের মতো শাসন এবং গাইড করব। অনলাইনে ঢিলেঢালাভাবে থাকলে কেউ সফল হতে পারবে না। আপনি ভালো করলে যেমন পুরস্কার পাবেন, তেমনি নিয়ম ভঙ্গ করলে আপনাকে শাস্তির আওতায় আসতে হবে। আপনার কো-অপারেশন ছাড়া আমাদের পক্ষে আপনাকে সাহায্য করা সম্ভব নয়।

যেসব কারণে অ্যাকাউন্ট অটো-ব্লক হবে

১. টানা তিন দিন টুডু লিস্ট জমা না দেওয়া

আপনাকে টুডু লিস্ট এবং কমপ্লিটেড টুডু লিস্ট দুটিই নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। যদি আপনি শুধু টুডু লিস্ট দেন কিন্তু কমপ্লিটেড লিস্ট না দেন (বা এর উল্টোটা করেন), তবে ঐ দিনের জন্য আপনি 'এবসেন্ট' বা অনুপস্থিত হিসেবে গণ্য হবেন। এভাবে টানা তিন দিন এবসেন্ট থাকলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ব্লক হয়ে যাবে।

২. পড়ার টার্গেট ফিলাপ না করা

আমাদের সাথে মাসিক বা সাপ্তাহিক মিটিংয়ে আপনি পড়ার যে টার্গেট নেবেন (যেমন: মাসে ৩৫০ ঘণ্টা পড়বো), মাস শেষে যদি আপনি সেই টার্গেট ফিলাপ করতে ব্যর্থ হন, তবে শাস্তিস্বরূপ আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।

৩. অতিরিক্ত স্ক্রিন টাইম

আপনি যদি নির্দিষ্ট সময়ের জন্য স্ক্রিন টাইম টার্গেট নেন (যেমন: ৭ দিনে সর্বোচ্চ ১০ ঘণ্টা মোবাইল ব্যবহার করবেন), কিন্তু সেই লিমিট ক্রস করে ফেলেন, তবে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ব্লক হয়ে যাবে।

ব্লকড অ্যাকাউন্ট আনব্লক ও জরিমানা

অ্যাকাউন্ট ব্লক হওয়ার মানে এই নয় যে আপনি সব হারিয়েছেন। আপনি মেন্টরদের সাথে কথা বলে অ্যাকাউন্টটি আনব্লক করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে আর্থিক জরিমানা গুনতে হবে।

  • জরিমানা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার নিজের ওপর মানসিক চাপ সৃষ্টি করা, যেন পকেটের টাকার মায়ায় হলেও আপনি পড়ালেখায় মনোযোগী হন এবং নিয়ম মেনে চলেন।
  • সর্বোচ্চ আনব্লক: আপনি টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটি সর্বোচ্চ তিনবার আনব্লক করতে পারবেন। তিনবারের বেশি একই ভুল করলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিজেবল করে দেওয়া হবে।

বিশেষ বিবেচনা (অসুস্থতা বা ইমার্জেন্সি)

আমরা জানি জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। যদি আপনি সত্যিই অসুস্থ হন বা এমন কোনো ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয় যেখানে টুডু লিস্ট জমা দেওয়া সম্ভব নয়, তবে দ্রুত আমাদের মেন্টরদের সাথে যোগাযোগ করুন। আপনার সমস্যার কথা খোলাখুলি শেয়ার করলে আমরা অবশ্যই বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করব।