লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
আপনার পছন্দের থিম বেছে নিন।
পড়াশোনায় ধারাবাহিকতা ধরে রাখতে এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে আমাদের পক্ষ থেকে সাপ্তাহিক এই সম্মাননা ও পুরস্কার। জেনে নিন কীভাবে আপনিও হতে পারেন এই সপ্তাহের স্টাডি কিং!
স্টাডি কিং রিওয়ার্ড কেন?
আপনারা যারা নিজের বদভ্যাসগুলো ছেড়ে একটি গোছালো জীবন এবং পড়ালেখায় কামব্যাক দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তাদের এই প্রচেষ্টাকে সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এটি একটি হেলদি কম্পিটিশনের মাধ্যমে আপনাদের আরও প্রোডাক্টিভ হতে মোটিভেট করবে।
আপনার ছবিসহ একটি প্রফেশনাল পোস্টার তৈরি করে আমাদের নোটিশ বোর্ড, ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে প্রকাশ করা হবে।
আমাদের পক্ষ থেকে একটি চমৎকার 'ডেইলি প্ল্যানার' আপনার ঠিকানায় সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে।
স্টাডি কিং হতে হলে সপ্তাহে ৭ দিনই আপনাকে নিচের শর্তগুলো কঠোরভাবে মেনে চলতে হবে:
ন্যূনতম ৬ ঘণ্টা থেকে পড়াশোনা শুরু করতে হবে এবং প্রতিদিন পড়ার সময় আগের দিনের চেয়ে অন্তত ১ মিনিট হলেও বেশি হতে হবে। অর্থাৎ গ্রাফ যেন সব সময় ওপরের দিকে থাকে।
প্রতিদিন সকাল ৫টা থেকে ৬টার মধ্যে আবশ্যিকভাবে 'টুডু লিস্ট' জমা দিতে হবে এবং সকাল ৬টার আগেই পড়াশোনা শুরু করতে হবে। রাত ১২টার আগেই 'কমপ্লিটেড টুডু লিস্ট' জমা দিয়ে ঘুমাতে যেতে হবে।
পড়াশোনার পাশাপাশি আত্মিক শান্তির জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ বা নিজ নিজ ধর্মের প্রার্থনা নিয়মিত করতে হবে। (মেয়েদের বিশেষ দিনগুলো আমাদের মেন্টররা বিবেচনায় রাখবেন)।
সপ্তাহ শেষে যখন প্রথম ২-৩ জনকে বাছাই করা হবে, তখন মেন্টরকে আপনার ৭ দিনের এভিডেন্স দেখাতে হবে। এর মধ্যে থাকবে:
আমরা জানি মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি আপনার বিগত দিনগুলোর রিপোর্ট এবং চেষ্টা খুব ভালো থাকে, কিন্তু কোনো এক-দুইদিন বিশেষ কারণে একটু খারাপ হয়, তবে হতাশ হবেন না। আমাদের মেন্টররা আপনাদের সামগ্রিক চেষ্টা, হিস্ট্রি এবং উন্নতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।