Explanation:
জিনগত প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন এবং জননগত পৃথককরণ। নয়া-ডারউইনবাদের প্রধান প্রবক্তা অগাস্ট ভাইজম্যান। তিনি 1895 খ্রিষ্টাব্দে তাঁর জার্মপ্লাজম মতবাদ প্রকাশ করেন। তিনি ল্যামার্কের \'অর্জিত গুণের উত্তরাধিকার\' তত্ত্বের বিরোধিতা করেন এবং প্রকরণের উৎপত্তির ব্যাখ্যা দেন তিনি তাঁর জার্মপ্লাজম-সোমাটোপ্লাজম তত্ত্বে উল্লেখ করেন যে, জীবদেহের প্রোটোপ্লাজম দুই ধরনের যথা: সোমাটোপ্লাজম ও জার্মপ্লাজম। সোমাটোপ্লাজম দেহকোষে এবং জার্মপ্লাজম জননকোষে অবস্থান করে। জার্মপ্লাজমে যৌন জননের মাধ্যমে জীবদেহের বৈশিষ্ট্য পরবর্তী বংশধরে স্থানান্তরিত করে কিন্তু সোমাটোপ্লাজম তা পারে না। তাই সোমাটোপ্লাজমবাহী দেহকোষে পরিবর্তন ঘটলেও তা সন্তান- সন্তুতিতে সঞ্চারিত হয় না। তিনি প্রকরণ বা পরিবৃত্তির ব্যাখ্যায় বলেন যে, জননকোষের অভ্যন্তরীণ উদ্দীপনার ফলেই পরবর্তী বংশধরে প্রকরণের উদ্ভব ঘটে।