নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
A. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
B. আকাশে তোলা, আষাঢ়ে গল্প
C. অহিনকুল সম্বন্ধ, আদায় কাঁচকলায়
D. অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস
সঠিক উত্তরঃ
C.
অহিনকুল সম্বন্ধ, আদায় কাঁচকলায়
Explanation: অহিনকুল সম্বন্ধ এবং আদায় কাঁচকলায় – যুগল সর্বাধিক সমার্থক বাচক। কারণ উভয় বাগধারাই বিরোধ বা শত্রুতা বোঝায়।