Explanation: 
Another Explanation (5):
💡এখানে,
সুর শলাকার কম্পাঙ্ক, \( f = 250 \ Hz \)
বাতাসে শব্দের বেগ, \( v = 300 \ ms^{-1} \)
কম্পন সংখ্যা, \( n = 50 \)
আমাদের নির্ণয় করতে হবে, সুর শলাকার 50টি কম্পনকালে শব্দ কত দূরে যাবে অর্থাৎ দূরত্ব \( s \) = ?
আমরা জানি, \( সময় = \frac{কম্পন \ সংখ্যা}{কম্পাঙ্ক} \)
সুতরাং, \( t = \frac{n}{f} = \frac{50}{250} = \frac{1}{5} s = 0.2 \ s\)
আবার, আমরা জানি, \( দূরত্ব = বেগ \times সময় \)
সুতরাং, \( s = v \times t = 300 \times \frac{1}{5} = 60 \ m \)
অতএব, সুর শলাকার 50 কম্পন সম্পাদনকালে উৎপন্ন শব্দ 60 m দূরে যাবে।🎉