Explanation: ডিপ্লোটিন উপদশার বৈশিষ্ট্য: ১. ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোসোমগুলো এ উপপর্যায়ে আরও খাটো ও মোটা হয়। ২. বাইভ্যালেন্টের ক্রোমোসোম দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়। ৩. বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তীস্থানে লুপের (ফাঁস) সৃষ্টি হয়। ৪. কায়াজমাটা গুলো স্পষ্ট দেখায় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়াজমার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে।