Explanation: বাক্যে ‘না’, ‘নয়’, ‘নহে’, ‘নি’, নেই’, ‘নাহি’, ‘নাই’ ইত্যাদি নঞর্থক অব্যয়যোগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে (সমাপিকা ক্রিয়াকে) নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয়। যেমন: নেতিবাচক বাক্য: ‘তাতে সমাজজীবন চলে না।’ এর অস্তিবাচক বাক্য: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে। অনুরূপভাবে নেতিবাচক বাক্য: মন নিচুতে নামতে চায় না। এর অস্তিবাচক বাক্য: মন নিচুতে নামতে অনিচ্ছুক।