‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ?
Explanation: - ‘চৌচালা’ হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের অন্তর্গত।
সংখ্যাবাচক বহুব্রীহি
- পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়।
- এ সমাসে সমস্তপদে ‘আ’, ‘ই’ বা ‘ঈ’ যুক্ত হয়।
যথা-
• দশ গজ পরিমাণ যার দশগজি,
• চৌ (চার) চাল যে ঘরের
এরূপ –
• চারহাতি
• তেপায়া
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।