লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
আপনার পছন্দের থিম বেছে নিন।

আমরা \(a^x\) এর অন্তরজ নির্ণয় করব। যেখানে \(a\) একটি ধ্রুবক।
ধরি, \(y = a^x\)
উভয় পক্ষে স্বাভাবিক লগ (ln) নিয়ে পাই,
\(\ln y = \ln (a^x)\)
\(\implies \ln y = x \ln a\) [\(\because \ln m^n = n \ln m\)]
এখন, \(x\) এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই,
\(\frac{d}{dx} (\ln y) = \frac{d}{dx} (x \ln a)\)
\(\implies \frac{1}{y} \frac{dy}{dx} = \ln a\) [\(\because \ln a\) ধ্রুবক]
\(\implies \frac{dy}{dx} = y \ln a\)
যেহেতু \(y = a^x\), তাই,
\(\frac{dy}{dx} = a^x \ln a\)
অতএব, \(\frac{d}{dx} (a^x) = a^x \ln a\). 🥳
এখানে, \(\ln a = \log_e a\). সুতরাং, \(\frac{d}{dx} (a^x) = a^x \log_e a\). 🎉
```