Explanation: একক ভরবিশিষ্ট দুটি বস্তুকণা একক দূরত্বে থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যাগত মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। G এর মান বস্তুর ভরের উপর বা ভরকেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে না। এস. আই. পদ্ধতিতে এর মান (6.67 imes10^{-11}Nm^{2}kg^{-2})। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা: ([G]=[M^{-1}T^{-2}L^{3}])। মহাকর্ষীয় ধ্রুবক, কে সর্বজনীন ধ্রুবক বলে। ইহা বস্তু দুটির প্রকৃতি, যেমন- প্রবেশ্যতা, প্রবণতা, দিকদর্শিতা এবং বস্তুকণা দুটির ভৌত অবস্থার উপর নির্ভর করে না।