ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.25mm। পর্দা থেকে চিড় দুটির দূরত্ব 1.75m। আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5210Å হলে-(i) সম্পূর্ণ ব্যবস্থাটিকে 1.36 প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরলে ডুবিয়ে দিলে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত হবে? (ii) কেন্দ্রীয় চরমের সাপেক্ষে এর তৃতীয় ক্রম চরমের কৌণিক অবস্থান নির্ণয় কর।