Explanation:
জিনতত্ত্বে ব্যবহৃত শব্দাবলি: • জিনোটাইপ: কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। • ফিনোটাইপ: জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। • প্রকট বৈশিষ্ট্য: হেটারোজাইগাস জীবের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। • প্রচ্ছন্ন বৈশিষ্ট্য: হেটারোজাইগাস জীবের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।