‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ?
সঠিক উত্তরঃ
B.
উপপদ তৎপুরুষ
Explanation: পকেট মারে যে= পকেট্মার' উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ।
উপপদ তৎপুরুষ সমাস:
- কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
- এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ্য হয়ে থাকে।
যেমন:
'পকেট মারে যে= পকেট্মার'
বর্ণ চুরি করে যে - বর্ণচোরা;
গায়ে পড়া এক্সে - গায়েপড়া;
শিরো ধার্য যা - শিরোধার্য;
দ্রুত গমন করে যে - দ্রুতগামী;
জাদু করে যে - জাদুকর ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।