’চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত ?
সঠিক উত্তরঃ
C.
রাবণের চিতা
Explanation: রাবণের চিতা- বাগধারাটি অর্থ ’চির অশান্তি’
বাক্য গঠন: একমাত্র পুত্রের মৃত্যুতে বুড়ির বুকে রাবণের চিতা জ্বলছে।
তাছাড়া,
ভরাডুবি বাগধারাটি অর্থ- সর্বনাশ
বাক্য গঠন: কারো ভরাডুবি করতে গেলে নিজেকেই ভরাডুবিতে পড়তে হয়।
তামার বিষ বাগধারাটি অর্থ- অর্থের কুপ্রভাব
বাক্য গঠন: তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে কর না।
আকাশ ভেঙে পড়া বাগধারাটি অর্থ- অপ্রত্যাশিত।
বাক্য গঠন: পরীক্ষায় ফেলের খবর শুনে পলাশ আকাশ ভেঙে পড়ল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর