পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি ?
সঠিক উত্তরঃ
C.
কার্বন ডাইঅক্সাইড
Explanation: - যেসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে তাদের ‘গ্রিনহাউজ গ্যাস’ বলা হয়।
- গ্রিনহাউজ গ্যাসের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্যে সবচেয়ে বেশি দায়ী হলো কার্বন-ডাই-অক্সাইড।
এছাড়া অন্যান্য গ্যাসের মধ্যে রয়েছে:
- মিথেন
- জলীয়বাষ্প
- নাইট্রাস অক্সাইড
- ওজোন
- হ্যালোকার্বন জাতীয় গ্যাস প্রভৃতি।
- এসব গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে থাকে।
তথ্যসূত্র: ব্রিটানিকা