নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য?
A. বায়ুর সংস্পর্শে এসে পরিবর্তন ঘটে না
B. এদেরকে সংরক্ষণ করলে বিশুদ্ধ থাকে
C. এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়
D. এর প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় না
সঠিক উত্তরঃ
D.
এর প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায় না
Explanation: জেনে রাখো: প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যসমূহ:১. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং সংরক্ষণ করলে দীর্ঘদিন বিশুদ্ধ থাকে।২. বায়ুর সংস্পর্শে অপরিবতির্ত থাকে অর্থাৎ বায়ুর উপাদান CO2, O2 জলীয়বাষ্প দ্বারা উপাদান আক্রান্ত হয় না।৩. ল্যাবরেটরিতে ডিজিটাল ব্যালেন্স বা পল-বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে ওজন করে এর প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়।৪. প্রকৃত প্রমাণ দ্রবণকে সংরক্ষণ করলে দীর্ঘদিন যাবৎ এর ঘনমাত্রা অপরিবতির্ত থাকে।